এবার সংসদে যাচ্ছেন ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সাধারণ সম্পাদক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ PM
 ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সাধারণ সম্পাদক

ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ৮ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এরমধ্যে প্রথমবারের মতো ৫ জন জাতীয় সংসদে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রসংগঠনটির সাবেক শীর্ষ নেতৃত্ব জাতীয় সংসদে যাওয়ার বিষয়টি নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচিতদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আমানউল্লাহ আমান। তিনি ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন। আর লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনিও তিনি সংগঠনটির সভাপতি ছিলেন।

প্রথমবারের মতো খুলনা-৪ আসন থেকে সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ধানের শীষে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৫ (সদর) থেকে সংগঠনটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলিম জয়ী হয়েছেন। আলিম সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। রাজীব আহসান বরিশাল-৪ আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন।

আজিজুল বারী হেলাল ছাড়াও সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন থেকে উঠে আসা এসব নেতার সংসদে প্রবেশ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে প্রথমবারের মতো জাতীয় সংসদের যাওয়া সাবেক এসব নেতাদের। একই সঙ্গে জাতীয় রাজনীতিতে ছাত্রনেতৃত্বের ধারাবাহিক প্রভাবও স্পষ্ট হলো।

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9