এনসিপির প্রার্থীরা কে কত ভোট পেলেন

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
সারাদেশে ৩০ টি আসনে ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয় এনসিপি

সারাদেশে ৩০ টি আসনে ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয় এনসিপি © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ টি আসনে জয় লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সারাদেশে ৩০ টি আসনে ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেয় দলটি। এনসিপি প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন পেয়েছেন আতিক মুজাহিদ। তিনি ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট। 

এছাড়া ঢাকা–১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম কাইয়ূম ৯২ হাজার ২১২ ভোট। ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাহিদ ইসলাম। রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আখতার। কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। ১ লাখ ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাসনাত।

নোয়াখালী–৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ২৭ হাজার ৯২০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হান্নান মাসুদ। নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন পেয়েছেন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুর গাছ প্রতীকের মুফতি মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। ২৫ হাজার ৪৫২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আবদুল্লাহ আল আমিন।

পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭। আসনটিতে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৫০৭ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪২ হাজার ৯৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

লক্ষ্মীপুর–১ আসনে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী এম এ মুহিত ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নরসিংদী–২ আসনে সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট। আসনটিতে ধানের শীষের প্রার্থী প্রার্থী এরশাদ উল্লাহ ১ লাখ ৫২ হাজার ৯৬৯ ভোট পেয়ে জয় পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ ৬২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন, আসনটিতে ধানের শীষের প্রার্থী খালেদ হোসেন মাহবুব ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। দিনাজপুর–৫ আসনে মো. আবদুল আহাদ, ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট পেয়েছেন, আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এজেডএম রেজওয়ানুল ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

নোয়াখালী–২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক হোসেন ৮৩ হাজার ৯৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা–১৯ আসনে দিলশানা পারুল ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন, আসনটিতে ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা–২০ আসনে নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ–১১ আসনে জাহিদুল ইসলাম পেয়েছেন ২১ হাজার ৫২৯ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। টাঙ্গাইল–৩ আসনে সাইফুল্লাহ হায়দার পেয়েছেন ৩৪ হাজার ৫৮৮ ভোট, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা–৯ আসনে জাবেদ রাসিন পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গাজীপুর–২ আসনে আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৬ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী মনজুরুল করিম রনি ১ লাখ ৭৮ হাজার ১৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

মুন্সিগঞ্জ–২ আসনে মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী আব্দুস সালাম আজাদ ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পিরোজপুর–৩ আসনে শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী মো: রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নাটোর–৩ আসনে এস এম জার্জিস কাদির পেয়েছেন ২০ হাজার ২৬৭ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

নেত্রকোনা-২ আসনে ফাহিম পাঠান ৬৭ হাজার ৩৬৭ ভোট, আসনটিতে ধানের শীষ প্রতীকে প্রার্থী আনোয়ারুল হক ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ ৪ হাজার ৫৬৩ ভোট, আসনটিতে ধানের শীষ প্রতীকে প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন, আসনটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ হারুন ২ লাখ ৩৭ হাজার ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট, আসনটিতে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মাওলানা আশরাফ মাহদী ২০ হাজার ৪০১ ভোট, আসনটিতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

স্পেসিফিক আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ ই…
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহের ১১টি আসনে কে কোন আসনে জিতলেন
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
দ্রুততম সময়ের মধ্যে ‘জাতীয় সরকার’ আদলে গঠন করতে চায় বিএনপি
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জামানত হারালেন জাতীয় পার্টির মহাসচিব
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি জয়ী, গণভোটে ‘হ্যাঁ’— উচ্চকক্ষে কী হবে?
  • ১৩ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!