কুয়েটে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই: কেন্দ্রীয় সংসদ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ AM
ছাত্রদল

ছাত্রদল © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েট ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনবিরোধী কিংবা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এ ধরনের অপতৎপরতার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ক্যাম্পাসে সংগঠনের নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং ছাত্রদলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেই কেন্দ্রীয় সংসদ এই জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬