নয়নকে যে হুঁশিয়ারি দিলেন টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ PM
রবিউল ইসলাম নয়ন ও শামছুল হক

রবিউল ইসলাম নয়ন ও শামছুল হক © সংগৃহীত

ঢাকায় বসে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক। তিনি বলেছেন, ঢাকায় বসে যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুবদল নেতা নয়নের উদ্দেশে এ কথা বলেন তিনি।

যুবদল নেতা নয়নকে টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, ‘ঢাকায় বসে যুবদল নেতা নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎ সাহস থাকে, তাহলে আপনি গোপালগঞ্জে আসেন। ঢাকায় বসে আপনি যেভাবে করতেছেন, গোপালগঞ্জে আসলে তার থেকে দ্বিগুণভাবে করে আপনাকে দেখায় দেব। যে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কি পারে, কিন্তু বাস্তবে গোপালগঞ্জ আসার মতো সেই সক্ষমতা আপনার নেই।’

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকে উদ্দেশ্য করে শামছুল হক বলেন, ‘আশপাশের জেলার ছাত্রদলের কিছু নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জ আসার কথা বলছেন বলে শুনেছি। তাদের বলতে চাই, আপনারা টুঙ্গিপাড়া আসেন। আমরা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একবার এলে টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে আপ্যায়ন করতে জানে, তা আপনারা সারা জীবন মনে রাখবেন।’

বর্তমানে টুঙ্গিপাড়ার মানুষ শান্তিতে বসবাস করছেন দাবি করে বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশে নিষিদ্ধ টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হক বলেন, বর্তমানে এলাকায় কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। তাই শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, …
  • ২৯ নভেম্বর ২০২৬
উপজেলা ও থানা নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের
  • ২৯ নভেম্বর ২০২৬
৫ দিন ধরে আমরণ অনশনে নারী শিক্ষকরা, শিশুদের সময় কাটছে খেলাধ…
  • ২৯ নভেম্বর ২০২৬
দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কমল ৮০ হাজার
  • ২৯ নভেম্বর ২০২৬
নয়নকে যে হুঁশিয়ারি দিলেন টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপ…
  • ২৯ নভেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশের নতুন স্থান নির্ধারণ
  • ২৯ নভেম্বর ২০২৬