রুয়েটে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসে গেস্ট হাউজ এবং টিচার্স ডরমেটরিতে এ কার্যক্রম চলবে।

‎‎আজ ‘ক’ গ্রুপে মেধাক্রম ১ থেকে ১২০০, ‘খ’ গ্রুপে স্থাপত্য বিভাগের মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত এবং আসন শূন্য থাকা সাপেক্ষে একই দিনে ‘ক’ গ্রুপে মেধাক্রম ১২০১ থেকে ২ হাজার, ‘খ’ গ্রুপে স্থাপত্য বিভাগের ৩১ থেকে ৫০ পর্যন্ত প্রার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের ডাকা হয়েছে।

‎‎ভর্তির সময় প্রার্থীদের অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সনদপত্র, মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেড শিটের মূলকপি, শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার গ্রেড শিটের মূলকপি এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার প্রশংসাপত্রের মূলকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। 

সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র যাচাই-বাছাই কমিটির নিকট জমা দিতে হবে। ‎ভর্তির একই দিনে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে করা ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

আরও পড়ুন: রমজানে বিদ্যালয় বন্ধ থাকবে কিনা, জানা যাবে আজ

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে বিভাগ প্রাপ্তির পর রুয়েট ক্যাম্পাসে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় ভর্তি ফি বাবদ ১৮ হাজার ৫০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোনো প্রার্থী চাইলে ভর্তির দিনই নির্ধারিত ব্যাংকে ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

‎‎এর আগে, গত ২২ জানুয়ারি রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জন উত্তীর্ণ হন।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9