রমজানে বিদ্যালয় বন্ধ থাকবে কিনা, জানা যাবে আজ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ AM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

পবিত্র রমজান মাসজুড়ে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বিদ্যালয় বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিলের ওপর শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসবে বলে জানা গেছে।

রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তবে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সাড়া না পাওয়ায় বিষয়টি হাইকোর্টে গড়ায়। এ নিয়ে এক আইনজীবী রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি (রমজান শুরুর সম্ভাব্য তারিখ) থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। এতে ধারণা করা হচ্ছিল, ওই তারিখ থেকে স্কুলে ছুটি ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে মন্ত্রণালয় আপিল করে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবি জানান। নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছু করা যাবে না এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত—এই যুক্তিতে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাসের চাপে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হতে পারে, যা ধর্মীয় চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এছাড়া রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজট বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

পরে ২০ জানুয়ারি হাইস্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

এদিকে ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি ও বেসরকারি কলেজের বার্ষিক ছুটির তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে এবং নতুন তালিকা অনুযায়ী ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি দিনের ছুটি বাতিল করে রমজানের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ৭২ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পুরো রমজান মাস বন্ধ থাকবে। ইতোমধ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতেও রমজানের ছুটি শুরু হয়েছে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9