চলতি বছর আর কয়টি ছুটি বাকি?

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ PM
সরকারি লোগো

সরকারি লোগো © টিডিসি সম্পাদিত

চাকরিজীবীদের জন্য ২০২৫ সালটি বিশাল ছুটির বছর হিসেবে আবির্ভূত হয়েছে। দুই ঈদে একেবারে দীর্ঘ ছুটি কাটানোর পর, সামনে দুর্গাপূজা, বিজয় দিবস ও বড়দিনে আরও চারদিন ছুটি পাচ্ছেন তারা।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই বছরের ডিসেম্বর পর্যন্ত মোট চারটি গুরুত্বপূর্ণ ছুটির দিন রয়েছে। এর মধ্যে তিনটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশের ছুটি।

১ অক্টোবর (বুধবার) এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি, যার ফলে চাকরিজীবীরা পাবেন টানা চার দিনের ছুটি। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবসের ছুটি এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বড়দিনের ছুটির দিনও ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ১ অক্টোবরের ছুটিটি নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারিত। একদিনের নির্বাহী আদেশের ছুটির সঙ্গে দুর্গাপূজার সাধারণ ছুটির দিন দুটি মিলে চাকরিজীবীরা পূজা উপলক্ষে বিশাল একটি ছুটি উপভোগ করবেন।

এছাড়া ২০২৫ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি ছিল সবচেয়ে দীর্ঘ, ঈদুল ফিতরের ছুটি ছিল ৯ দিন এবং ঈদুল আজহায় ১০ দিন ছুটি কাটিয়েছেন চাকরিজীবীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9