এক সপ্তাহের ব্যবধানে দুদফায় টানা ৩ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৮ PM
টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা © সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারি মাসের শুরুতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ক্যালেন্ডার অনুযায়ী শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে এই সুযোগ পাচ্ছে তারা। 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে তার পরের দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

শবে বরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পরই আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কারণে ওই দিন সাধারণ ছুটি থাকবে। যথারীতি পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই সপ্তাহেও টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬