অর্ধেক রোজা পর্যন্ত স্কুল খোলা থাকলেও রমজানে বন্ধই থাকছে কলেজ

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিতর্ক পিছু ছাড়ছেই না। শিক্ষাপঞ্জি অনুযায়ী আসন্ন রমজানের অর্ধেক পর্যন্ত স্কুল খোলা থাকবে। তবে পুরো রমজান মাস জুড়েই বন্ধ থাকবে কলেজ। এটিকে বৈষম্য বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত।

তবে স্কুলের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ মোট ১৯ দিনের। এসব ছুটি রমজান, ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া হয়েছে। ২০২৫ সালে শুক্র এবং শনিবার ছাড়াই রমজান মাসে ২৮ দিন ছুটি ছিল। তবে এবার রমজানের ছুটি দেওয়া হয়েছে শুক্র এবং শনিবার হিসেব করে।
 
কলেজের ক্ষেত্রে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি রাখা হয়েছে। সেইসঙ্গে ১১ দিনের শীতকালীন অবকাশ রয়েছে তালিকায়।

স্কুলের ছুটির তালিকায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে টানা ১২ দিন। এ ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে। গত বছর এই ছুটি ছিল ১৫ দিন।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950