শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে দরকার ২৮৫ কোটি টাকা

০৪ মার্চ ২০২৬, ০৩:০৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ২৮৫ কোটি ৭৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাসহ ৮ প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পুনর্বণ্টন

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে কত টাকা লাগবে সেই তথ্য অধিদপ্তরগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।'

বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9