৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ—শিক্ষায় আবদুল খালেক, বাকিগুলোতে কারা?

০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © টিডিসি ফটো

৪ মন্ত্রণালয়ে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদাভাবে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা মো. আবদুল খালেককে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. শহীদুল হাসানকে চুক্তিতে এক বছরের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

তাছাড়া এক বছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান চৌধুরীকে এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে রফিকুল আই মোহাম্মদকে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬