শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়

০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারের ডেমো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চূড়ান্ত করে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ সফটওয়্যারটি আগে মাউশি যাচাই করবে। এরপর চূড়ান্তকরণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রদর্শন করতে হবে।

মঙ্গলবার (০৩ মার্চ) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যার নিয়ে তারা সন্তুষ্ট। তবে বৃহৎ পরিসরে যাচাইয়ের জন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য পাঠানোর কথা। তথ্য পাওয়ার পর সফটওয়্যার যাচাই করে সফটওয়্যার প্রদর্শনীর তারিখ চূড়ান্ত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলি সফটওয়্যার তৈরি। তবে যেহেতু অনেক শিক্ষকের ব্যাপার। সেজন্য বৃহৎ পরিসরে আমরা সফটওয়্যারটি যাচাই করার উদ্যোগ নিয়েছে। শিক্ষকদের প্রতিটি তথ্য যেন সঠিকভাবে নেওয়া যায়, এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া শেষে সফটওয়্যারের ডেমো শিক্ষা মন্ত্রণালয়কে দেখানো হবে। আশা করছি ওই সভায় বদলি সফটওয়্যারে চূড়ান্ত অনুমোদন মিলবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9