শিক্ষাসহ ৮ প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পুনর্বণ্টন

০৪ মার্চ ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

ফের মন্ত্রণালয় পুনর্বণ্টন হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মোট ৮ প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব পৃথক করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষর করা প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। 

প্রজ্ঞাপনে বিভিন্ন শাখা ও অধিদপ্তরের কার্যাবলি পুনর্নির্ধারণ এবং দায়িত্ব বণ্টনের বিষয় উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরসমূহের কাজের পরিধি স্পষ্ট করে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ; অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। 

5801-Cabinet Division-04 March 2026(13533-13534)_page-0001 5801-Cabinet Division-04 March 2026(13533-13534)_page-0002 

ট্যাগ: সংসদ
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
এডিবি-জাপান স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, করুন আবে…
  • ১১ জুলাই ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence