শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে যা জানা গেল

০৪ মার্চ ২০২৬, ০৫:১৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ২৮৫ কোটি ৭৮ লাখ টাকা প্রয়োজন হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য একটি ডিও লেটার তৈরি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমতি পাওয়ার পর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের উৎসব ভাতা ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। প্রথম ধাপে ১০ শতাংশ বাড়ানোর ডিও তৈরি করা হয়েছে। এটি অনুমোদন হলে পরবর্তীতে অর্থ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় যত দ্রুত অর্থ ছাড় করবে, ততদ্রুত উৎসব ভাতা বৃদ্ধি পাবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষক-কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করা হলে সরকারের ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।

সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করতে ১৯০ কোটি লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬