২০২৬ সালে দুই মাসে ৭ ও ১০ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

০১ জানুয়ারি ২০২৬, ১০:৪১ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০১:২৩ PM
সরকারি চাকরিজীবীদের ছুটি

সরকারি চাকরিজীবীদের ছুটি © টিডিসি সম্পাদিত

২০২৬ সালের ক্যালেন্ডারের পাতায় সরকারি চাকুরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ অবকাশের একাধিক দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র কয়েক দিন বাড়তি ছুটি নিতে পারলেই মার্চ মাসে টানা ৭ দিন এবং মে মাসে একটানা ১০ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিনসহ মোট ২৮ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়ায় প্রকৃত ছুটি হবে ১৯ দিন। এছাড়া বিভিন্ন ধর্মীয় পর্বের জন্য নির্ধারিত ঐচ্ছিক ছুটির বিধানও কার্যকর থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে।

মার্চ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য ৭ দিনের টানা ছুটির একটি বড় সুযোগ রয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ মার্চ শুক্রবার জুমাতুল বিদা এবং চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে থাকা চার দিনের ছুটি যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে। এর ঠিক আগেই ১৭ মার্চ শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চ বুধবার মাত্র এক দিন বাড়তি ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এ ছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে ২৫ মার্চ বা ২৯ মার্চ যেকোনো এক দিন ছুটি নিতে পারলে টানা চার দিন এবং কোনো ছুটি না নিলেও টানা তিন দিনের অবকাশ মিলবে।

এদিকে মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের বড় অবকাশের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর ঠিক আগেই ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মী যদি মাঝখানের ২৪ ও ২৫ মে এই দুই দিন ছুটি নিতে পারেন, তবে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কর্মব্যস্ত জীবনে এই দীর্ঘ ছুটিগুলো সরকারি চাকুরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9