বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামে সম্পূর্ণ স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

১০ মার্চ ২০২৬, ০৭:০৮ PM
বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি বিষয়ে

বেলজিয়ামে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি বিষয়ে © সংগৃহীত

বর্তমানে ইউরোপের অন্যতম উন্নত ও গ্রহণযোগ্য শিক্ষাগন্তব্য হিসেবে বেলজিয়াম বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দৃঢ় সমাজব্যবস্থা, উন্নত অর্থনীতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার কারণে বেলজিয়াম এখন উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার বিকল্প।

অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকার পাশাপাশি, বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও ফান্ডিং সুবিধা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে আইইএলটিএসের বিকল্প হিসেবে ইংরেজি দক্ষতার অন্যান্য প্রমাণ দিয়ে বেলজিয়ামে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আজ আমরা আইইএলটিএস ছাড়াও বিকল্প ইংরেজি দক্ষতার প্রমাণ দিয়ে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জানব।

১. গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ

বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য ARES (Académie de Recherche et d'Enseignement Supérieur) নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়। তবে আবেদনকারীদের ইংরেজি বা ফরাসি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, আইইএলটিএসে ৬.৫ থাকলেই করুন আবেদন

২. মাস্টার মাইন্ড স্কলারশিপ

মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক সরকার বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০টি স্কলারশিপ দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি কমানোসহ প্রায় ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা পেয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে আবেদনকারীদের ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ দিতে হতে পারে।

৩. ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে এটি অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের এ স্কলারশিপটি ইউরোপে বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য দেওয়া হয়। কিছু প্রোগ্রামে আইইএলটিএসের বিকল্প ইংরেজি দক্ষতার প্রমাণ গ্রহণ করা হতে পারে। বৃত্তিটি শিক্ষার্থীদের মাসিক প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি, ভ্রমণ ও শিক্ষার্থীদের বিমা খরচ বহন করে।

৪. ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম

ভিএলআইআর-ইউওএস বৃত্তি শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান দিয়ে থাকে। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে একটি। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য প্রতি বছর উন্নয়নশীল দেশের বেশ কিছু বিদেশি শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। আবেদনকারীদের ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৫. গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ

গ্লোবাল মাইন্ডস ডক্টরাল স্কলারশিপ উন্নয়নশীল দেশগুলোর গবেষকদের সঙ্গে সহযোগিতামূলক গবেষণাকে উৎসাহিত করার জন্য KU Leuven বিশ্ববিদ্যালয়ের একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর পিএইচডি প্রার্থীদের গবেষণা করার সুযোগ দেওয়া হয় এ বৃত্তিতে। বৃত্তিটি সাধারণত টিউশন ফি, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বিমা, বিমান ভাড়ার টিকিট ও গবেষণা ভাতা দিয়ে থাকে। আবেদন শর্ত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রকল্পভেদে ভিন্ন হতে পারে।

স্কলারশিপগুলো ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীরা বেলজিয়ামের বেশকিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসের বিকল্প ইংরেজি দক্ষতার প্রমাণ দিয়ে আবেদন করতে পারবেন। যেমন—

*ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলস

*অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়

*ঘেন্ট বিশ্ববিদ্যালয়

*কে ইউ লিভেন

*হ্যাসেল্ট বিশ্ববিদ্যালয়

আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে

*আপনি যদি ইংরেজি মাধ্যমে আপনার আগের ডিগ্রি সম্পন্ন করে থাকেন

*পূর্ববর্তী শিক্ষা ইংরেজিতে ছিল—এ মর্মে পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Medium of Instruction (MOI) বা ইংরেজি দক্ষতার প্রত্যয়নপত্র নিতে হতে পারে

*কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি দক্ষতা উন্নয়নের জন্য অতিরিক্ত ভাষা কোর্স বা প্রস্তুতিমূলক প্রোগ্রাম অফার করে

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

টিউশন ফি-এর পরিমাণ

বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক টিউশন ফি সাধারণত €835 থেকে €9,000 এর মধ্যে হয়ে থাকে।

সরকারি বিশ্ববিদ্যালয়: €835 – €4,000 (সাধারণত EU ও non-EU শিক্ষার্থীদের জন্য ভিন্ন হার থাকে)।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ইংরেজি মাধ্যমে প্রোগ্রাম: €4,000 – €9,000 বা তার বেশি হতে পারে।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

বিশেষ ছাড় (Developing Countries)

কিছু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে Flemish বা Walloon region-এর বিশ্ববিদ্যালয়গুলো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা কম টিউশন ফি প্রস্তাব করে। যেমন—

*VLIR-UOS Scholarship (Flemish region)

*Erasmus Mundus Joint Masters

*ARES Scholarships (Wallonia-Brussels Federation)

প্রতিটি প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ভিন্ন হতে পারে, তাই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence