সরকারকে ধন্যবাদ জানিয়ে ‘তিরস্কারও’ করলেন শিশির মনির!

১০ মার্চ ২০২৬, ০২:৫৭ PM
শিশির মনিরের ফেসবুক ওয়াল থেকে

শিশির মনিরের ফেসবুক ওয়াল থেকে © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারকে তিরস্কারও করেছেন তিনি। 

মঙ্গলবার (১০ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডভোকেট শিশির মনির লিখেন, ‘ফ্যামিলিকার্ড উদ্বোধন করে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন-সে জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। অপরপক্ষে প্রতিশ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ভঙ্গ করেছেন-সেজন্য সরকারকে অনেক অনেক তিরস্কার।’

রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তথ্যমতে, প্রাথমিকভাবে হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। মাঠ পর্যায়ে নিবিড় যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬