কেউ ভোট দেয়নি বলে ভেঙে পড়ব; আমি তেমন মানুষ নই: শিশির মনির

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৫ PM
জয়ী বিএনপি নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জামায়াত প্রার্থী শিশির মনিরের

জয়ী বিএনপি নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জামায়াত প্রার্থী শিশির মনিরের © সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ মিডিয়া সেলে দেওয়া এক ভিডিও বার্তায় এ বক্তব্য দেন তিনি। পরে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির বিজয়ী প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ভিডিও বার্তায় শিশির মনির বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; জনগণের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই তাঁর কাছে সবচেয়ে মূল্যবান। পাশাপাশি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, গত রাতে দিরাই–শাল্লা আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আপনারা আমার প্রতীক ‘দাড়িপাল্লা’-তে প্রায় ৬৩ হাজার ভোট দিয়েছেন। প্রায় ৩৬ হাজার ভোটের ব্যবধানে আমাদের প্রতিদ্বন্দ্বী বর্ষীয়ান রাজনীতিবিদ নাসিরউদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। আমি গতকালই তাঁকে অভিনন্দন জানিয়েছি। আবারও তাঁকে অভিনন্দন জানাই। তিনি যেন দিরাই–শাল্লাকে সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে পারেন; এই প্রত্যাশা রাখছি। সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করবেন, সেটিও প্রত্যাশা করি।

তিনি বলেন, যে ৬৩ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন, যারা দিনকে রাত আর রাতকে দিন করেছেন, এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটেছেন, শ্রম-সময়-অর্থ ব্যয় করেছেন; আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি, অনেকেই কষ্ট পেয়েছেন, দুঃখিত হয়েছেন। অনেকেই দেখা করতে এসেছেন; সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব হয়নি। তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি- আপনাদের সামান্য কিংবা বড়; যে কোনো সহযোগিতাই আমার কাছে অমূল্য। কর্মী, সমর্থক, ভোটার, আর্থিক সহায়তাকারী—সকলকে আমি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা আমার জীবনের স্মরণীয় সম্পদ হয়ে থাকবে।

শিশির মনিরের ভাষ্য, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আপনাদের সঙ্গে যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে, সেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব; যতদিন বেঁচে থাকি।

প্রবাসীদের বিশেষ ধন্যবাদ জানিয়ে জামায়াতের প্রার্থী বলেন, তারা আশা ও প্রত্যাশা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। হয়তো এইবার সেই প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু ভবিষ্যৎ কী নিয়ে আসবে, তা আমরা জানি না। আমরা মিলেমিশে কাজ করব। আমি লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। যারা সহযোগিতা করেছেন— ফোনে, সরাসরি উপস্থিত থেকে কিংবা দেশে এসে—সবার প্রতি গভীর কৃতজ্ঞতা।

শিশির মনিরের ভাষ্য, আমি ব্যক্তিগতভাবে হতাশ হওয়ার মানুষ নই। কেউ আমাকে ভোট দেয়নি বলে আমি ভেঙে পড়ব; আমি সে ধরনের মানুষ নই। আপনাদের সঙ্গে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে। আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপন করে নিয়েছেন। সেই স্মৃতি কখনও ভোলা সম্ভব নয়।

নিজ এলাকায় মেডিকেল সেন্টার উদ্যোগর কথা জানিয়ে শিশির মনির বলেন, দিরাই–শাল্লায় একটি বেসরকারি হাসপাতাল বা মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই আপনারা এ বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন।

রাষ্ট্রীয় সুযোগ না এলেও ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগের সুযোগ রয়েছে। আমরা সেই সুযোগগুলো কাজে লাগাব। জয়-পরাজয়ের সাময়িক বাস্তবতায় থেমে না থেকে নতুন করে পরিকল্পনা করব, নতুন করে এগোব। আমাদের সামনে তাকাতে হবে- We have to look forward.

জামায়াত নেতার ভাষ্য, আমাদের রাজনীতি হবে গঠনমূলক, কর্মপরিকল্পনা হবে ভবিষ্যতমুখী, চিন্তা হবে সুদূরপ্রসারী। তরুণ প্রজন্ম, প্রবাসী, শিক্ষিত সমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, ইমাম-পুরোহিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষ; সবাইকে সঙ্গে নিয়ে আমরা সম্মিলিত প্রয়াস গড়ে তুলব। মহান মুক্তিযোদ্ধা ও সব স্তরের মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মডেল গড়ে তোলার যে চেষ্টা করেছি, তা অব্যাহত থাকবে। আমরাই আপনারা, আপনারাই আমরা; এখানে কোনো বিভাজন নেই।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9