কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

০৫ মার্চ ২০২৬, ১০:১৬ PM
অবৈধভাবে মাটি কাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে মাটি কাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালিডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬