আদালত থেকে বাসায় ফেরেননি সুজন সহ-সভাপতি, মিলল হাত-পা বাঁধা লাশ

০৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ PM
কামরুজ্জামান মোল্লা

কামরুজ্জামান মোল্লা © সংগৃহী

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লাকে (৬৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যার শিকার কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকার ইদ্রিস আলীর ছেলে। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাসা থেকে বের হয়ে মামলা সংক্রান্ত বিষয়ে কামরুজ্জামান মোল্লা গাজীপুর আদালতে যান। এরপর আদালত থেকে তিনি বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

তারা জানিয়েছেন, এক পর্যায়ে রাতে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে তার হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬