নির্বাচনে ৫১৯ প্রার্থীর ঋণ রয়েছে, ৩২ শতাংশই বিএনপির

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ PM
সুজনের ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন

সুজনের ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জনের ঋণ রয়েছে। এটি মোট প্রার্থীর ২৫ দশমিক ৬২ শতাংশ। তাদের মধ্যে সর্বোচ্চ ঋণগ্রহীতা প্রার্থী বিএনপির ১৬৭ জন, যা মোট প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় প্রার্থীদের তথ্য উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

এতে জানানো হয়, ৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৭৫ জন, যা মোট প্রার্থীর ১৪ দশমিক ৪৫ শতাংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ঋণগ্রহীতা প্রার্থীর সংখ্যা কমেছে। আগের নির্বাচনে ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ। এবার কমে ২০ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।

সুজন বলছে, এবারের নির্বাচনে প্রার্থীদের অর্ধেকই স্বল্প আয়ের। ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা শতকরা ৪১ শতাংশ। ৯৫ জনের আয় এক কোটি টাকার বেশি। ৭৪১ জন প্রার্থীর আয় ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা। ২৫ লাখের বেশি থেকে ৫০ লাখ টাকা আয় ১৩২ জনের। 

আর ৭১ জনের আয় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা। হলফনামায় আয়ের ঘরে তথ্য দেননি ১৫৫ জন প্রার্থী।বছরে কোটি টাকার বেশি আয় করা প্রার্থীদের ৫১ জনই বিএনপির। এ ছাড়া ২৫ জন স্বতন্ত্র এবং ৫ জন জাতীয় পার্টির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কোটি টাকার বেশি আয়ের প্রার্থী ও ৫ লাখ টাকার কম প্রার্থীর হার কিছুটা কমেছে।

আরও পড়ুন: জিডি করতে থানায় গেলে ঢাবি ছাত্রকে পেটায় পুলিশ, ভেঙে দেয় আইফোন

দ্বাদশ নির্বাচনে এ হার ছিল ৮ দশমিক ৭৭ এবং ৪৫ শতাংশ। এবার ৪ দশমিক ৫৯ এবং ৪১ শতাংশ। শীর্ষ আয়কারীদের ছয় জনই বিএনপি মনোনীত প্রার্থী। তিনজন স্বতন্ত্র ও একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের। শীর্ষে থাকা কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহেরের বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। 

দ্বিতীয় টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলামের আয় প্রায় ৪০ কোটি টাকা। ১৯ কোটি টাকা নিয়ে তৃতীয় অবস্থানে লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী। চতুর্থ বিএনপির মির্জা আব্বাসের আয় ৯ কোটি টাকা। ৮ কোটি টাকা আয় টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের।

অপর পাঁচজন হলেন কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, কুমিল্লা-৫ আসনে বিএনপির মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-১ আসনে একই দলের কায়সার কামাল, চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র শফিকুল ইসলাম রাহী ও কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। তারা ৪ থেকে সাড়ে ৬ কোটি টাকা আয় করেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9