অসৎ নেতৃত্বে জাতির ভাগ্য বদলায় না: জামায়াত আমির

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ PM
জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © টিডিসি

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অসৎ নেতৃত্বের কারণে জাতির ভাগ্য পরিবর্তন হয় না। নির্বাচনের সময় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে।

‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ শহরে একটি মাঠে ১১-দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

‎ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ১৮ কোটি জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে হবে। দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনের অঙ্গীকার করছে ১১ দল।’

‎তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রতিবছর নির্বাচিত জনপ্রতিনিধি ও তাঁদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ বাধ্যতামূলক করা হবে। জনগণের টাকায় প্লট কেনা বা বিলাসবহুল গাড়ি ব্যবহারের সংস্কৃতি বন্ধ করা হবে।

‎হবিগঞ্জবাসীর প্রতি সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, হবিগঞ্জবাসীর সঙ্গে সৎ মায়ের আচরণ করা হয়েছে। আগামী ১২ তারিখ জনগণ সন্ত্রাসের বিরুদ্ধে ও ন্যায়–ইনসাফের পক্ষে অবস্থান নেবে। 

‎ধর্মীয় সম্প্রীতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে বিভক্ত হতে দেওয়া হবে না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছে। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে, ধর্মের ভিত্তিতে কেউ বঞ্চিত হবে না।

‎তিনি বলেন, ‘আমরা এ দেশের মালিক নই, সেবক হতে চাই।’

‎জনসভা শেষে বেলা সাড়ে ১১টায় তিনি মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তার সিলেটে যাওয়ার কর্মসূচি রয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ দুইজন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ইন্দোনেশিয়ায়,…
  • ১৯ আগস্ট ২০২৬
চুল কাটা-ফেশিয়ালের বিল আড়াই হাজার, সেলুন মালিকে জরিমানা
  • ১৯ আগস্ট ২০২৬
পাট গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪১, আবেদন আ…
  • ১৯ আগস্ট ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬