বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?

১৯ মার্চ ২০২৬, ০৮:২৭ AM
বাংলাদেশে ঈদ উযাপন

বাংলাদেশে ঈদ উযাপন © ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ। এদিকে এক মাস সিয়াম সাধনার পর আফগানিস্তানে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) হিজরি ১৪৪৭ সালের ১ শাওয়াল উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিত্তিতে অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে ঈদের তারিখ ঘোষণা করেছে শুক্রবার। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন-এর সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক।

তুর্কি সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটি চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র।  তারা জানায়, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় চাঁদের ছবি তোলা হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। যা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। এর আগে অস্ট্রেলিয়া পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।

বুধবার রাতে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশটির ফারাহ হেলমান্দ এবং ঘোরসহ বেশ কয়েকটি প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদ উপলক্ষে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ৪ হাজার ৫৯৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে। এছাড়া টোলো নিউজের তথ্যমতে, আরও ৪ হাজার ৪০৭ জন কয়েদির সাজার মেয়াদ কমিয়ে ক্ষমা প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুন: ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 

নাইজেরিয়ার কেন্দ্রীয় সরকার ১৯ মার্চ (বৃহস্পতিবার) এবং ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ম্যাগডালিন আজানি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী অলুবুমি তুনজি-ওজো মুসলিম উম্মাহকে রমজানের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশবাসীকে শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনার আহ্বান জানানোর পাশাপাশি দুস্থদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার শীর্ষ ইসলামি সংগঠন ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল’ এবং ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ জানিয়েছে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। 

কাউন্সিল জানিয়েছে, সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব এবং সূর্যাস্তের পর আকাশে চাঁদের স্থায়িত্বসহ বিভিন্ন বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার হবে অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য রমজানের শেষ দিন। 

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর চাঁদ দেখার সম্ভাবনা এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বেশকয়েকটি দেশে বুধবার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081