ঈদে দ্বিগুণ ভাড়া আদায়ে নতুন কৌশল, পকেট কাটছে যাত্রীর

১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ PM
ঈদে বাড়তি ভাড়া নতুন কৌশল চালকদের

ঈদে বাড়তি ভাড়া নতুন কৌশল চালকদের © টিডিসি ফটো

ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন চালক ও পরিবহন সংশ্লিষ্টরা—এমন অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া, টিকিটে ভাড়ার অঙ্ক উল্লেখ না করা এবং শেষ মুহূর্তে অতিরিক্ত ট্রিপ চালিয়ে ইচ্ছামতো ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের পকেট কাটা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঢাকা থেকে পদ্ম সেতু ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট হয়ে ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গন্তব্যে বাসের ভাড়া নেওয়া হয় ৬৫০ টাকা। তবে ঈদে সেটি ১৫০ বাড়িয়ে নেওয়া হচ্ছে ৮০০ টাকা। গোল্ডেন লাইন, দর্শনা ডিলাক্স, পূর্বাশা পরিবহনসহ এ দুই রুটে চলাচলকারী সব বাস এই হারে ভাড়া আদায় করছে। এ রুটে চলাচলকারী কয়েকজন যাত্রী এ তথ্য জানিয়েছেন। তারা ৮০০ টাকা দিয়ে কাটা টিকিটও এ প্রতিবেদককে দেখিয়েছেন। অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ঘেটেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়ার ওপর সরাসরি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সাধারণ বাসের ভাড়া নির্ধারণ করলেও এসি বাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া ঠিক করে না। আর সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বাস চালকরা। তেল সংকটের কথা বলে নন-এসি গাড়ি বন্ধ বলে যাত্রীদের চড়া দামে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকেট কাটতে বাধ্য করছে।

এদিকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়ার ওপর সরাসরি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সাধারণ বাসের ভাড়া নির্ধারণ করলেও এসি বাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া ঠিক করে না। আর সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বাস চালকরা। তেল সংকটের কথা বলে নন-এসি গাড়ি বন্ধ বলে যাত্রীদের চড়া দামে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকেট কাটতে বাধ্য করছে।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী শাওন আহম্মেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা–পাবনাগামী ‘সরকার ট্রাভেলস’র কাউন্টারে ফোন দিয়ে টিকিটের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘তেল সংকটের কারণে গাড়ি চলবে কি না নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ কারণে নন-এসি গাড়ি বন্ধ রাখা হয়েছে, শুধু এসি গাড়ি চলছে। চাইলে এসি গাড়ির সিট কাটা যাবে।’

তিনি আরও জানান, ঈদ ব্যতীত সাধারণ সময়ে পাবনায় গেলে নন-এসি গাড়ির ভাড়া ৫০০ টাকা এবং এসি গাড়ির ভাড়া ৭০০ থেকে ৭৫০ টাকা নেওয়া হতো। তবে ঈদের সময় এসি গাড়ির ভাড়া ১২০০ টাকা রাখা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। যদি তেল সংকটের কারণে গাড়িই না চলে, তাহলে এসি গাড়ি কীভাবে চালানো হচ্ছে?

এছাড়া পবিত্র ঈদ-উল-ফিতরের আগে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি কৌশলের মধ্যে আরেকটি হচ্ছে টিকেটের মধ্যে ভাড়া উল্লেখ না করা।

ঢাকা থেকে নোয়াখালীর টিকেট কেটে বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমান বলেন, ‘আমি কারওয়ান বাজার কাউন্টার থেকে নোয়াখালীগামী ইকোনো বাসের একটি টিকিট কিনেছি। আমি নিয়মিত এই রুটে যাতায়াত করি। সাধারণ সময়ে এই রুটের নির্ধারিত ভাড়া ৫০০ টাকা হলেও আসন্ন ঈদকে কেন্দ্র করে একই রুটের জন্য আমার কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, টিকিট কেনার সময় আমি লক্ষ্য করি, কাউন্টার থেকে দেওয়া টিকিটে ভাড়ার পরিমাণ উল্লেখ করা হয়নি। বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হওয়ায় আমি কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে টিকিটে প্রদত্ত টাকার অঙ্কটি লিখে দেওয়ার অনুরোধ করি। কিন্তু তারা আমাকে জানান, কোম্পানির নির্দেশ রয়েছে টিকিটে ভাড়ার অঙ্ক উল্লেখ না করার জন্য। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি কোম্পানির হেল্পলাইনে ফোন করে পুরো ঘটনাটি জানাই।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, বিআরটিএর তালিকায় যে ভাড়া উল্লেখ আছে, এর বাইরে এক পয়সাও বেশি ভাড়া কেউ আদায় করতে পারবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে পুলিশকে জানাবেন। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান বলেন, ‘হেল্পলাইন থেকে আমাকে জানানো হয় ঈদের সময় গাড়ির জ্বালানি সংগ্রহ করতে অনেক সমস্যার মুখে পড়তে হয়। এ কারণে তাদের সব গাড়ি রাস্তায় নামানো সম্ভব হয় না। তাই ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ভাড়া শুধু ঈদের সময় নেওয়া হচ্ছে এবং পরে আর নেওয়া হবে না।’

এ ধরনের কৌশল বছরের পর বছর ধরে চলে আসছে। সরকার প্রায়ই অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায় না।

এবারও এমন সতর্কতা দিয়েছে সরকার ও প্রশাসন। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক–শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান বলেন, বিআরটিএর তালিকায় যে ভাড়া উল্লেখ আছে, এর বাইরে এক পয়সাও বেশি ভাড়া কেউ আদায় করতে পারবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে পুলিশকে জানাবেন। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ও বন্দর পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, ঈদ ভ্রমণে সড়ক, রেলপথ বা নৌপথে অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছড়া তিনি নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে নৌযানের রুট পারমিট, লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

এবার ঈদকে ঘিরে টানা সাত দিনের ছুটি থাকবে। ১৭ ফেব্রুয়ারি থেকে ঈদ ভ্রমণ পুরোপুরি শুরু হবে। তবে পরিবহন মালিক ও শ্রমিকদের মতে, ঈদের আগের শেষ দুই দিন টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকে।

প্রায় সব বাস রুটেই স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার গাবতলী বাস টার্মিনালে ঠাকুরগাঁওগামী যাত্রী আবুল হোসেন (ছদ্মনাম) বলেন, আগে ৬০০ টাকার ভাড়া এখন নিচ্ছে ১৪০০ টাকা। তাও টিকেট চাইলাম, বলল টিকিট বাসে উঠার পর দেবে।

তবে পরিবহনটির কর্মচারীরা বলেন, সাধারণ সময়ে তারা কম ভাড়া নেন। ঈদের সময় তা সম্ভব হয় না, কারণ ফেরার পথে বাসগুলো অনেক সময় খালি ফিরে আসে। এছাড়া এ বিষয়ে কথা বলতে চাইলে পরিবহনগুলোর টিকিট বিক্রেতারা মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, ২০২২ সালে যখন সর্বশেষ বাসভাড়া নির্ধারণ করা হয়, তখন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ১১৪ টাকা। বর্তমানে তা কমে ১০০ টাকায় নেমে এলেও ভাড়া কমানো হয়নি।

বিষয়টি জানতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানকে সকাল ১০টার দিকে মোবাইলফোনে কল দেওয়া হলে অন্য একজন রিসিভ করে জানান, তিনি সংবাদ সম্মেলনে আছেন। পরে বিকেলে আবারও কয়েকবার কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

র‍্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলামের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত। ঈদকালীন সময়ে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, বিআরটিএ ম্যাজিস্ট্রেটের সমম্বয়ে র‌্যাব বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। যারাই অতিরিক্ত ভাড়া এবং জনগণের ভোগান্তি তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদনের সময় পেছাচ্ছে
  • ১৫ মার্চ ২০২৬
নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রয়োজন বিবেচন…
  • ১৫ মার্চ ২০২৬
‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ নিয়ে ডাকসুর স্মৃতি ল…
  • ১৫ মার্চ ২০২৬
দশম শ্রেণিতে ‘কোটিপতি’, লাখো শিক্ষার্থীর প্রেরণা রবি এখন আই…
  • ১৫ মার্চ ২০২৬
চার-ছক্কার বৃষ্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তামিমের
  • ১৫ মার্চ ২০২৬
যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence