ঝিনাইদহে আইসিটি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ PM
র্মাণসাইট পরিদর্শনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

র্মাণসাইট পরিদর্শনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহারের পাশাপাশি ভবনের সামনে থাকা একটি বড় মেহগনি গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোরীয় অর্থায়নে নির্মিত এই ভবনের নির্মাণসাইট সরেজমিনে পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

পরিদর্শনের সময় ছাদ ঢালাইয়ের জন্য রাখা নিম্নমানের ইটের খোয়াসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায় বলে তিনি জানান। ভবনের চারপাশের গাঁথুনি ও ড্রেন নির্মাণেও নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ রয়েছে। এ সময় সংশ্লিষ্টদের নির্ধারিত শিডিউল ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব এবং আশা করছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

নির্মাণকাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন ম্যানেজার শিষান মল্লিক বলেন, “নিয়ম অনুযায়ীই কাজ হওয়ার কথা। তবে কোথাও নিয়মের ব্যত্যয় ঘটে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।”

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, নির্মাণকাজের দায়িত্বশীলদের অনিয়মের বিষয়টি জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্…
  • ২৬ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ২৬ ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ২৬ নভেম্বর ২০২৬
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু…
  • ২৬ নভেম্বর ২০২৬
ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে আইসিটি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি
  • ২৬ নভেম্বর ২০২৬