আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির অভিযোগ তুলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের আসল চরিত্র তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ধরনই সরকারের নেওয়া সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করছে। দেশের মানুষও বিষয়টি উপলব্ধি করতে পারছে। অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে যেসব অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে, সেগুলোর মধ্য দিয়ে দলটির রাজনৈতিক চরিত্র ফুটে উঠছে। অপরাধের ধরন ও সংশ্লিষ্টতা বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অপরাধের বিচার থেকে কাউকে ছাড় দেওয়া হবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হলে মেধাবী, সৎ ও যোগ্য শিক্ষার্থীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। ভালো শিক্ষার্থীরা রাজনীতি থেকে দূরে থাকলে রাজনীতির মাঠ যোগ্য ও আদর্শবান মানুষের জন্য উন্মুক্ত থাকবে না। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শৈলকুপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৫ বছর ধরে কর্মস্থলে নেই চিকিৎসক!
  • ২৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা, বন্ধ হতে পারে সরবরাহ
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রযুক্তিতে দক্ষদের খুঁজছে এমটিবি, নিয়োগ দেবে তিন পদে
  • ২৬ নভেম্বর ২০২৬
হামলা হলে বিদ্যুৎহীন হয়ে পড়বে গোপালগঞ্জ
  • ২৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি: আইনমন্ত…
  • ২৬ নভেম্বর ২০২৬
আমাদের কাছে আসতে হবে না, আমরা এমপিও প্রতিষ্ঠানে পৌঁছে দেব
  • ২৬ নভেম্বর ২০২৬