ঝালকাঠিতে সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ

২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ PM
ভ্যানে রাখা মরদেহ

ভ্যানে রাখা মরদেহ © সংগৃহীত

ঝালকাঠির ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকার মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফজরের নামাজ শেষে কয়েকজন স্থানীয় বাসিন্দা হাঁটতে বের হন। এ সময় তারা মহাসড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ঝালকাঠিতে সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ২৬ নভেম্বর ২০২৬
শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও…
  • ২৬ নভেম্বর ২০২৬
মেডিকেলে টপ করার ‘মূল অস্ত্র’ ইংরেজি ও জিকে, অর্ধেক প্রস্তু…
  • ২৬ নভেম্বর ২০২৬
বরিশালে চালু হলো প্রথম সরকারি মহিলা পলিটেকনিক, ভর্তিতে লাগব…
  • ২৬ নভেম্বর ২০২৬
‘বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার’
  • ২৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার…
  • ২৬ নভেম্বর ২০২৬