মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইউনিট হেড-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইউনিট হেড-ডিজিটাল ইকোসিস্টেম এবং পে-রোল ব্যাংকিং-বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে।
আগ্রহী প্রার্থীরা পদ অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
১. পদের নাম: ইউনিট হেড-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)
বিভাগ: ডিজিটাল ব্যাংকিং ডিভিশন
পদমর্যাদা: এফএভিপি পর্যন্ত
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস অথবা কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের এআই ইউনিটের নেতৃত্ব দিতে হবে। এলএলএমভিত্তিক এআই কম্পোনেন্ট তৈরি, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম এবং গ্রাহকসেবায় দক্ষতা বাড়াতে হবে।
এ ছাড়া ডেটা রিট্রিভাল, আরএজি, ভেক্টর সার্চ, চ্যাট ইন্টারফেস ও এজেন্টভিত্তিক কার্যপ্রবাহ তৈরি করতে হবে। নতুন এলএলএম আর্কিটেকচার, ফ্রেমওয়ার্ক ও এআই/এমএল প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং সেগুলোর কার্যকারিতা মূল্যায়ন করতে হবে।
বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে এআইভিত্তিক সমাধান তৈরি, এনএলপি ও এলএলএম মডেলের কার্যকারিতা যাচাই, উৎপাদন পর্যায়ে এআই প্রযুক্তি সংযুক্তকরণ এবং সংশ্লিষ্ট ডেটা তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি সফটওয়্যার প্রকৌশলের মান বজায় রাখা এবং এআই প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে হালনাগাদ থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন শেষ: ৪ ডিসেম্বর ২০২৬।
২. পদের নাম: ইউনিট হেড-ডিজিটাল ইকোসিস্টেম
বিভাগ: ডিজিটাল ব্যাংকিং ডিভিশন
পদমর্যাদা: এফএভিপি পর্যন্ত
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এআই, অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস অথবা কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের ডিজিটাল ইকোসিস্টেম ইউনিটের নেতৃত্ব দিতে হবে। থার্ড পার্টি মিডলওয়্যার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ক্যাশ ম্যানেজমেন্ট, ইউটিলিটি ও বিল কালেকশন, ওপেন ব্যাংকিং এবং রেমিট্যান্স সিস্টেম পরিচালনা ও তদারকি করতে হবে।
ব্যাংকের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নিরাপদ, কার্যকর ও সম্প্রসারণযোগ্য ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তুলতে হবে। এ জন্য প্রয়োজনীয় ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্ক তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
এ ছাড়া প্রযুক্তিপণ্য, ভেন্ডর কৌশল ও গ্রাহকের পছন্দ সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিকল্পনা ও আর্কিটেকচার তৈরি করতে হবে। বড় ও জটিল প্রযুক্তি ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
পাশাপাশি বিভিন্ন প্রকল্পের ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত পরামর্শ প্রদান, তথ্যনিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় এবং ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে কাজ করতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার তালিকা প্রকাশ
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬।
৩. পদের নাম: পে-রোল ব্যাংকিং-বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার
পদমর্যাদা: জুনিয়র অফিসার থেকে জেএভিপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়স: কমপক্ষে ২৪ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (জেএআইবিবি ও এআইবিবি) সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও দেখুন: একাধিক পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, আবেদন অনলাইনে
দায়িত্ব ও কর্তব্য: নির্বাচিত প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পে-রোল ব্যাংকিং সম্পর্ক তৈরি ও উন্নয়নে কাজ করতে হবে। নতুন করপোরেট প্রতিষ্ঠান চিহ্নিত করা, তাদের বেতন পরিশোধের জন্য ব্যাংক হিসাব চালু এবং সংশ্লিষ্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া করপোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি, নতুন পে-রোল হিসাব চালু এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে।
ব্যাংকের স্বল্প ব্যয়ের আমানত (সিএএসএ) বাড়ানো, নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
পাশাপাশি আমানত, ঋণ, কার্ড, ব্যাংকাস্যুরেন্স ও ডিজিটাল ব্যাংকিং সেবাসহ বিভিন্ন পণ্য ও সেবা গ্রাহকদের কাছে তুলে ধরতে হবে। করপোরেট গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বাজারের নতুন সম্ভাবনা চিহ্নিতকরণ এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে ধারণা রাখতে হবে।
এ ছাড়া বিভিন্ন প্রচারাভিযান পরিচালনা, শাখা ও অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয়, ব্যবসায়িক প্রতিবেদন তৈরি এবং ব্যাংকের নীতিমালা, গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে হবে।
আরও দেখুন: ন্যাশনাল ব্যাংকে একাধিক পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ নভেম্বর
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন শেষ: ৫ ডিসেম্বর ২০২৬।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্য জানতে বিডিজবসের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে।