কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি © টিডিসি সম্পাদিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ৬ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে আবেদন করতে পারবেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। পদভেদে প্রার্থীদের সর্বনিম্ন দুই থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা ও বাংলাদেশের যেকোনো স্থান
প্রকাশের তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
আবেদনে শেষ: ৬ ডিসেম্বর ২০২৬
বেতন: আলোচনা সাপেক্ষে
পদ ও যোগ্যতা
১. হেড অব স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন (ভিপি-ইভিপি)
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছর।
আরও দেখুন: ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে
অতিরিক্ত যোগ্যতা: ব্যাংক বা আর্থিক খাতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ঋণ আদায় বা করপোরেট ব্যাংকিংয়ে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বড় অঙ্কের খেলাপি ঋণ ব্যবস্থাপনা ও আদায়ে সাফল্যের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান, ঋণ শ্রেণীকরণ, প্রভিশনিং, ঋণ আদায় পদ্ধতি এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
২. অফিসার-সিবিবি ট্রেনিং একাডেমি (জেও-পিও)
পদসংখ্যা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
আরও দেখুন: প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৭ ডিসেম্বর
অতিরিক্ত যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। ব্যাংকিং কার্যক্রম ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সম্পর্কে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
৩. হেড অব এইচআর অপারেশন্স (এফএভিপি-এসএভিপি)
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর।
আরও দেখুন: কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী বাসিন্দারা
অতিরিক্ত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনায় কমপক্ষে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এইচআর অপারেশন্স বা সংশ্লিষ্ট বিভাগে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে এইচআর অপারেশন্স, বেতন ব্যবস্থাপনা, এইচআরআইএস, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান এবং এইচআর নীতি বাস্তবায়নে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এইচআর বিষয়ে পেশাগত ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকা যাবে না।
পদসংখ্যা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন যে ৩ উপায়ে
অতিরিক্ত যোগ্যতা: কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না। মানবসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচআর নীতি, কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা, যোগাযোগ ও সমন্বয়ের দক্ষতা এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। চাপের মধ্যে কাজ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে।
পদসংখ্যা: উল্লেখ নেই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
অতিরিক্ত যোগ্যতা: ক্রেডিট আন্ডাররাইটিং বা ক্রেডিট প্রোডাক্ট ম্যানেজমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী উচ্চতর গ্রেডে নিয়োগের ক্ষেত্রে জেএআইবিবি ও এআইবিবি সম্পন্ন করা বাধ্যতামূলক। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকা যাবে না। ব্যাংকিং, ঋণ বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিধিবিধান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ৬ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন করতে প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।