ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে 

২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ AM
এনবিআর

এনবিআর © সংগৃহীত

কর অঞ্চল-২৪, ঢাকায় ৬টি পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (২৫ নভেম্বর) কর অঞ্চল-২৪, ঢাকার কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-২৪, ঢাকা।

পদসংখ্যা: ৬টি।

মোট নিয়োগ: ৫৯ জন।

আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদন শেষ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা

পদ ও পদসংখ্যার বিবরণ:

১. ব্যক্তিগত সহকারী; পদসংখ্যা: ২টি।

২. প্রধান সহকারী; পদসংখ্যা: ১০টি।

৩. উচ্চমান সহকারী; পদসংখ্যা: ১৩টি।

৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১০টি।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ১৪টি।

আরও দেখুন: জেএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে 

৬. অফিস সহায়ক; পদসংখ্যা: ১০টি।

আবেদনের যোগ্যতা: কর অঞ্চল-২৪, ঢাকার অধিক্ষেত্রাধীন ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

এ ছাড়া কর অঞ্চল-২৪, ঢাকার ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টাল থেকেও নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

আবেদন ফি: পরীক্ষার ফি ও জমাদানের পদ্ধতি জানতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

আরও দেখুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেখুন। 

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকার কর অঞ্চল-২৪ এ বড় নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে মারা যাচ্ছেন ১ লাখ…
  • ২৬ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের মেধাবী সন্তানকে বৃত্তি দেবে সরকার, আবেদন আহবান
  • ২৬ নভেম্বর ২০২৬
৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি সুকুকের নিলাম ১ ডিস…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাতভর প্রেসক্লাবে অনশনরত নারী শিক্ষকদের অবস্থান
  • ২৬ নভেম্বর ২০২৬