ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 

২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ PM
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ © টিডিসি সম্পাদিত

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে ৬টি বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ইসলাম শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বিজিএস) বিষয়ে একজন করে মোট ৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্প্রতি ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ।

আবেদন শুরু: ২৭ নভেম্বর, ২০২৬।

আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পদের নাম: সহকারী শিক্ষক।

পদসংখ্যা: ৬টি।

বিষয়ভিত্তিক পদসংখ্যা:
১. বাংলা: ১ জন।

২. ইংরেজি: ১ জন।

আরও দেখুন: প্রভাষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন শেষ ১৭ ডিসেম্বর

৩. গণিত: ১ জন।

৪. আইসিটি: ১ জন।

৫. ইসলাম শিক্ষা: ১ জন।

৬. বিজিএস (রাষ্ট্রবিজ্ঞান): ১ জন।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) অথবা সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ইংরেজিতে পাঠদানের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন দেওয়া হবে। স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা দেওয়া হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

আরও দেখুন: কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী বাসিন্দারা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা। অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

পরীক্ষার পদ্ধতি: লিখিত পরীক্ষার তারিখ ও পরীক্ষার কেন্দ্র এসএমএস, ওয়েবসাইট অথবা ফোনকলের মাধ্যমে জানানো হবে।

অন্যান্য শর্ত: নিয়োগের পর নিয়োগ প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী সময়ে জেলা প্রশাসন পরিচালিত তারার মেলা স্কুল এবং হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ দেওয়া হতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

আবেদনসংক্রান্ত জটিলতায় যোগাযোগ: ০১৬১৭৬০৫৬৬০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও দেখুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন যে ৩ উপায়ে

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।

হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার…
  • ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুর জেলা প্রশাসন স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রাণিসম্পদ খাত এখন বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
নওগাঁ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার   
  • ২৬ নভেম্বর ২০২৬