‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM
বামে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

বামে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। © সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসাকে ‘পরকীয়ার মতো’ বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মতো হয়ে যাবে।”

টক শোতে দেওয়া দুদুর এমন বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি হয়েছে।

ফজলুর রহমানের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সব সময় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।”

দুদু আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও ফজলুর রহমানকে প্রায়ই আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের পক্ষে জোরালো বক্তব্য দিতে দেখা যায়। তাঁর এমন অবস্থান দলের রাজনৈতিক আদর্শ ও অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফজলুর রহমানের অতীত রাজনৈতিক পরিচয় তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।

ফজলুর রহমান বিভিন্ন সময়ে যেসব রাজনৈতিক বক্তব্য দেন এবং সাধারণ মানুষের প্রসঙ্গ তুলে ধরেন, সেগুলো শুনতে গুরুত্বপূর্ণ মনে হলেও জাতীয় রাজনীতিতে সেসব বক্তব্যের বিশেষ গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফজলুর রহমানের বিভিন্ন ইতিবাচক মন্তব্য অতীতেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এবার তাঁকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদুর এমন মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ: রাজনীতি
নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় আগুন
  • ২৬ নভেম্বর ২০২৬
মাহমুদুর রহমানকে পুলিশি হয়রানির নিয়ে বিবৃতি দিল এনসিপি
  • ২৬ নভেম্বর ২০২৬
‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শাম…
  • ২৬ নভেম্বর ২০২৬
নিয়োগে অনিয়ম হলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর…
  • ২৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়
  • ২৬ নভেম্বর ২০২৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
  • ২৬ নভেম্বর ২০২৬