ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির

২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ PM
জামায়াতে ইসলামীর আমির ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ

জামায়াতে ইসলামীর আমির ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামী ২৭ নভেম্বর ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ অনুষ্ঠানে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘আগামী ২৭ নভেম্বর আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উদ্যোগে পাঁচটি ক্যাম্পাস- ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, জকসু এর নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে Beyond Campus: Leading Tomorrow।’

তিনি আরও বলেন, ‘প্রোগ্রামটি দেশের পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হবে। ছাত্র সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা যে অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জন করেছেন, তা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তারুণ্যের নেতৃত্বের বিকাশ ও সম্ভাবনাকে মূল্যায়নের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উল্লেখ করে জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাকসু ভিপি।

পোস্টে তিনি লেখেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমীরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্…
  • ২৬ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ২৬ ন…
  • ২৬ নভেম্বর ২০২৬
সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ২৬ নভেম্বর ২০২৬
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু…
  • ২৬ নভেম্বর ২০২৬
ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে আইসিটি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পরিদর্শনে এমপি
  • ২৬ নভেম্বর ২০২৬