রাজধানীর পল্লবীতে বাসে আগুন

২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ PM
 ক্ষতিগ্রস্ত বাস

ক্ষতিগ্রস্ত বাস © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে বাসটির আংশিক পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশির। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।  

প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত
  • ২৬ নভেম্বর ২০২৬
চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
  • ২৬ নভেম্বর ২০২৬
চলন্ত মোটরসাইকেলে বসেই অবিশ্বাস্য ক্যাচ, পুরস্কার পেলেন সেই…
  • ২৬ নভেম্বর ২০২৬
কুবিতে ককটেল বিস্ফোরণ, নারী শিক্ষার্থীসহ আহত ২
  • ২৬ নভেম্বর ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ‘ট্যাগ’ দিয়ে মাদ্রাসা …
  • ২৬ নভেম্বর ২০২৬