ঈদ বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা, যা বলছে অধিদপ্তর

১৫ মার্চ ২০২৬, ০৮:৩৪ PM
মাদ্রাসা শিক্ষক

মাদ্রাসা শিক্ষক © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের আর বাকি মাত্র পাঁচদিন। তবে এখনো ঈদ বোনাসের টাকা পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা। আগামীকাল সোমবার শেষ কর্মদিবস হওয়ায় ঈদের আগে বোনাসের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

যদিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার (১৬ মার্চ) শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন। যদিও শেষ কর্মদিবসে বোনাসের অর্থ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-কর্মচারীরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাসের টাকা আগামীকাল সোমবার তুলতে পারবেন।’

এদিকে আগামীকাল সোমবার শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংক বন্ধ হয়ে যাবে, এমন পরিস্থিতিতে বোনাস পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে প্রচন্ড চাপ থাকবে। ফলে অনেকেই নির্ধারিত সময়ে টাকা তুলতে পারবেন না।

মো. ইব্রাহিম নামে এক শিক্ষক বলেন, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা প্রতিবার দেরিতেই ছাড় হয়। সামান্য বেতন-বোনাসের অর্থ দিয়ে পরিবারের সদস্যদের কেনাকাটা করে দেব। বোনাস না হওয়ায় সেটাও পারিনি। এই অবস্থা থেকে মুক্তি চাই। সরকারি চাকরিজীবীদের ন্যায় মাসের শুরুতেই যেন আমাদের বেতন-বোনাস দেওয়া হয় সেই দাবি জানাচ্ছি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬