ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ

১৯ মার্চ ২০২৬, ০৫:১৪ PM
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ

ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আগামী শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের একথা জানান। 

ঈদের জামাত উপলক্ষে ভিন্না সাজে সাজানো হয়েছে জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহের চারপাশ পরিচ্ছিন্ন করা হয়েছে। প্রধান ফটকের সামনে নান্দনিকভাবে সাজানো হয়েছে তোরণ যেখানে লেখা রয়েছে, ‘‘ওহ মন রমজানে ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক।”

পুরো ঈদগাহ মাঠ পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। বিছানো হয়েছে কার্পেট। পর্যাপ্ত ফ্যান এবং লাইনের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের অজুর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। অজুর জন্য  সারি সারি পানির ট্যাপগুলো নতুনভাবে লাগানো হয়েছে। রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা।

জাতীয় ঈদগাহে পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফায়ার ব্রিগেড়ের একটি টিমও জাতীয় ঈদগাহের কাছে থাকবে বলে জানান প্রশাসক।

জাতীয় ঈদগাহের প্রবেশ পথ দুইটি। ভিভিআইপিদের প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গন দিয়ে আলাদা একটি গেইট করা হয়েছে।

জাতীয় ঈদগাহে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের প্রবেশ পথও আলাদা করা হয়েছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬