ডিসেম্বর নিয়ে আশ্বস্ত করল এসআরবি

২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ PM
এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন

এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

ডিসেম্বরে ভারতে পলাতক ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তার কারণ নেই বলে আশস্ব করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেছেন, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির মতো সময়সীমা নিয়ে ভয়ের কিছু নেই। এ ধরনের ঘোষণা মানুষ আগেও শুনেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাফিজুর রহমান বলেন, ‘কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির জন্য কিছু দাবিদাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা আন্দোলনকে আড়াল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। যারা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয়ের কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রকম ঘোষণা আপনারা সবাই অনেক আগেও শুনেছেন। এ ধরনের ঘোষণা, সময়সীমা আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।’

নাশকতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে জানিয়ে এসআরবি-৪ অধিনায়ক বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, সাহসী জনগণ নিজেরাই অনেক নাশকতাকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এই কাজটি অব্যাহত রাখুন। আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয়ের কিছু নেই।’

আইইউবিএটির ১০ম সমাবর্তনে রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ 
  • ২৪ নভেম্বর ২০২৬
মহাকাশে নিজেদের প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান 
  • ২৪ নভেম্বর ২০২৬
থানায় আগুন দেওয়ার ভিডিও পোস্ট করে উল্লাস, ছাত্রলীগ কর্মী গ্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দ…
  • ২৪ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় কৃষি জমি কেটে বাঁধ নির্মাণ বাতিলের দাবিতে কৃষকদের…
  • ২৪ নভেম্বর ২০২৬
বাসায় ফিরে স্বামী দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে বিসিএস শিক্ষা …
  • ২৪ নভেম্বর ২০২৬