গোপালগঞ্জে আইজিপি ও এসআরবি মহাপরিচালক

২০ নভেম্বর ২০২৬, ১২:২০ PM
আলী হোসেন ফকির ও ফারুক আহমেদ

আলী হোসেন ফকির ও ফারুক আহমেদ © সংগৃহীত

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতির মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।

এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদও গোপালগঞ্জে গেছেন। একই সফরে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গেছেন বলেও জানা গেছে।

সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতায় পুড়ে যাওয়া থানাগুলোও পরিদর্শনের কথা রয়েছে তাদের। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবস্থা দেখতে তাদের এ সফর বলে জানা গেছে।

গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ ব…
  • ২০ নভেম্বর ২০২৬
জাল স্বাক্ষর চিনবেন যেভাবে
  • ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আইজিপি ও এসআরবি মহাপরিচালক
  • ২০ নভেম্বর ২০২৬
নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে মেসেজ, বড় পরিবর্তন আনল মেসেনজার 
  • ২০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির আবেদন, যেভাবে…
  • ২০ নভেম্বর ২০২৬
১২ মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড পতন, টানা আট দিনে কমল ২…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage