উদ্ধার করা হেরোইন, মোবাইল ও টাকা © সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজার-সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পিংকি আক্তারের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। পিংকি আক্তার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম রবি শেখ।
এসআরবি-১০-এর দাবি, পিংকি আক্তার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।