মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চাইলেন নোয়াখালীর কোচ সুজন

০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ PM
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন © সংগৃহীত

ভারতীয় সমর্থকদের ক্ষোভ ও চাপের প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

কলকাতার এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, এটি পেশাদারিত্ব ও ন্যায্যতার পরিপন্থী।

সুজন বলেন, ‘সরকার থেকে কথা (মুস্তাফিজ ইস্যুতে) বলা যেতে পারে। বিসিবির কিছুই করার নেই। এটা তো সরকারিভাবেই হয়েছে। যদিও বিসিসিআই থেকে হয়ত-বা ঘোষণাটা এসেছে। কিন্তু দেশ যদি নিরাপত্তা না দিতে পারে, বিসিসিআই কীভাবে নিরাপত্তা দেবে? সেক্ষেত্রে আমার মনে হয় বিসিবির থেকে (চেয়ে) সরকারেরই কথা বলা উচিত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, সেখানে তাদের আসলে কী দায়িত্ব... নিশ্চয়তা আছে কিনা, তাদের কী নিরাপত্তা দিতে পারবে তারা? এই ধরনের যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে ক্ষতিটা তো আমাদের দেশেরই হবে। এটাতে অবশ্যই বিসিবি হোক এবং দেশের সরকারেরও আমার মনে হয় আইসিসিকে একটা চিঠি দেয়া উচিত।’

সুজন মনে করেন, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়া গেলে সমাধান হতে পারে।

তার ভাষ্যমতে, ‘আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ভারত ছেড়ে (বাইরে) সেক্ষেত্রে হয়তবা সেটা একটা ভালো সমাধান হতে পারে।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬