ভেন্যু জটিলতায় দুই লেগে হতে পারে ‘ফিনালিসিমা’

১৪ মার্চ ২০২৬, ০৮:১৬ PM
ফিনালিসিমা ট্রফি

ফিনালিসিমা ট্রফি © সংগৃহীত

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি প্রথমে আগামী ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শেষমেশ সেখানে গড়াচ্ছে না ম্যাচটি। এই ম্যাচের ভেন্যু নিয়েও প্রতিনিয়ত বাড়ছে জটিলতা। পরিস্থিতি এমন শেষ পর্যন্ত এই ম্যাচটি বাতিলের ঘোষণা এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। 

গেল সপ্তাহে জানা গিয়েছিল, স্পেনে আয়োজিত হতে পারে ম্যাচটি। সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। কিন্তু এই খবরে জল ঢেলে দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তারা জানায়, ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

একইসঙ্গে স্পেনে খেলতে আপত্তিও জানায় আর্জেন্টাইনরা। এএফএ যুক্তি, স্প্যানিশদের মাঠে ফিনালিসিমা হলে তা স্বাভাবিকভাবেই ‘লা রোজো’দের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে।

এ নিয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘স্পেন চাইছে, ফাইনালটা তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে।’

এদিকে নতুন একটি আলোচনাও সামনে আসছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো দাবি করছে, একটির বদলে দুই লেগে আয়োজন করা হতে পারে ম্যাচটি।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই এএফএ'র পক্ষ থেকে একটি প্রস্তাব আসতে পারে। সেক্ষেত্রে প্রথম লেগ বার্নাব্যুতে এবং দ্বিতীয় লেগ রিভার প্লেটের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি পুরো ম্যাচটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও নাকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।  

ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: …
  • ২৮ আগস্ট ২০২৬