খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্পাদক শরিফুল

২১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ PM
সাভাপতি ও সাধারণ সম্পাদক

সাভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে ২ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।

সহসভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন।

যুগ্ম সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহসম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সহসম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহসম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহসম্পাদক পদে মো. আজগর খান, সমাজকল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস এবং সমাজকল্যাণ সহসম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের শিক্ষক কোটার পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম।

অন্যদিকে, নির্বাহী সদস্যের সাধারণ কোটার ১৭টি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম।

নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার-এখানে দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পরিবারের মতোই আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল এক দায়িত্বের। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে আমরা সবাই একই পরিবারের সদস্য। তাই নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

মেয়াদ উত্তীর্ণের প্রায় ১১ বছর পর শ্রমিক দলের কমিটি
  • ২১ নভেম্বর ২০২৬
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল, সাধারণ সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬