ফিনালিসিমায় স্পেন ও আর্জেন্টিনা ম্যাচের সূচি, ভেন্যু চূড়ান্ত

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ AM
মেসি ও লামিন ইয়ামাল

মেসি ও লামিন ইয়ামাল © সংগৃহীত

ফিনালিসিমায় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম, যেখানে ২০২২ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

বর্তমান ফিনালিসিমা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে এই ট্রফি জিতেছিল লিওনেল মেসির দল। এর আগে ১৯৮৫ সালে ফ্রান্স এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ফিনালিসিমার শিরোপা জয় করেছিল।

এই ম্যাচ দিয়ে ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছেন আরেকটি বিশেষ মুহূর্ত। প্রথমবারের মতো মাঠে মুখোমুখি হবেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বয়স, খেলার ধরন ও অবস্থানের কারণে ইয়ামালকে প্রায়ই মেসির সঙ্গে তুলনা করা হয়। দুজনই ডান উইংয়ে খেলেন, বাঁ পায়ের ফুটবলার এবং ১০ নম্বর জার্সি পরেন।

তবে এসব তুলনায় একেবারেই আগ্রহী নন ইয়ামাল। স্পেনের এই তরুণ ফরোয়ার্ড স্পষ্ট করে জানিয়েছেন, তিনি মেসি হওয়ার চেষ্টা করছেন না। ইয়ামাল বলেন, 'লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু আমি আমার নিজস্ব পথেই এগোতে চাই। তার মতো হতে বা খেলতে আমি চেষ্টা করছি না। মাঠে আমরা একে অন্যকে সম্মান করি।'

মাঠে প্রথমবার মুখোমুখি হলেও মেসি ও ইয়ামালের সম্পর্ক নতুন নয়। ২০০৭ সালে একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালের সঙ্গে ছবি তুলেছিলেন মেসি, যা ২০২৪ ইউরোর সময় আবার ভাইরাল হয়। এছাড়া বার্সেলোনার একাডেমিতে থাকার সময় ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডেও মেসির সঙ্গে ইয়ামালের একাধিক ছবি রয়েছে।

সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ থেকে ২০তম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন এসএ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণের সাথে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকত…
  • ১০ নভেম্বর ২০২৬
স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে…
  • ১০ নভেম্বর ২০২৬
৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950