নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ AM
নিজেদের রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজেদের রিজার্ভ থেকে তেল ছাড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের © সংগৃহীত

নিজেদের কৌশলগত জ্বালানি রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাগরিক ও মিত্র দেশগুলোর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ ‘ইউএস স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর)’ থেকে এই তেল অবমুক্ত করা হবে। আগামী সপ্তাহ থেকে তেল বিতরণ শুরু হবে এবং তা চার মাস বা ১২০ দিন পর্যন্ত চলবে।

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য টেক্সাস ও লুইজিয়ানায় ভূগর্ভস্থ ডিপোতে এই জ্বালানি তেলের রিজার্ভ সংরক্ষিত রয়েছে। সেখানে বর্তমানে মোট ৪১ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি তেল মজুত আছে, যা বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের রিজার্ভ হিসেবে পরিচিত। এই দুই ডিপোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৭০ কোটি ব্যারেল।

জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র এই জ্বালানি রিজার্ভ গড়ে তুলেছে। জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এসপিআর রিজার্ভে ২০ কোটি ব্যারেল তেল পুনরায় যুক্ত করার শর্তে বর্তমানে এই ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালীতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন বিশ্বজুড়ে চলাচল করা তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালী এলাকায় ১০টির বেশি তেলবাহী ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া সম্প্রতি এই প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে ইরান।

সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬
কাজী নজরুল অন্যায়ের বিরুদ্ধে চিরকালীন দ্রোহের প্রতীক: রিজভী
  • ২৭ আগস্ট ২০২৬
স্বতন্ত্র তিতুমীরের দাবিতে ফের ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শি…
  • ২৭ আগস্ট ২০২৬
জলাবদ্ধতা নিরসনে নিজেই গলাপানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্…
  • ২৭ আগস্ট ২০২৬