ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান

১১ মার্চ ২০২৬, ০৮:১৯ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
 ইরান ফুটবল দল

ইরান ফুটবল দল © সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার নিশ্চিত করেছেন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্স। 

ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’ আগামী ৮ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী, ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার এক ইনস্টাগ্রাম বার্তায় জানান, সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্বাগত জানানোর বিষয়ে ইতিবাচক ছিলেন। ইনফান্তিনো লিখেছেন, ‘আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে, ইরানি দল অবশ্যই যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে।’ গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা প্রধানের সাথে ট্রাম্পের এই আলোচনা হয়।

তবে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ দলের নিরাপত্তা ও নারী ফুটবলারদের দেশত্যাগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের পরিস্থিতি যদি এমন হয়, তবে সুস্থ মস্তিষ্কের কেউ কি নিজের জাতীয় দলকে এমন জায়গায় পাঠাবে?’ ইরান যদি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত বজায় রাখে, তবে ১৯৫০ সালের পর এটিই হবে কোনো দেশের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের প্রথম নজির।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬