হাইফা-ইয়াফা-আলকুদস ও দুই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

১১ মার্চ ২০২৬, ০৭:১০ AM
হাইফা-ইয়াফা-আলকুদস ও দুই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

হাইফা-ইয়াফা-আলকুদস ও দুই মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের © সংগৃহীত

হাইফা, ইয়াফা (তেল আবিব), আল-কুদস (জেরুজালেম) এবং মানামা ও এরবিলে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পদের ওপর ৩৭তম আক্রমণ চালিয়েছে। ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই হামলায় ভারী ‘খোররামশহর’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ফার্স নিউজের বরাতে আল জাজিরা জানায়, আইআরজিসি জানিয়েছে যে তারা দ্বিতীয়বারের মতো ইয়াফার (তেল আবিব) দক্ষিণে হাইলা উপগ্রহ যোগাযোগ কেন্দ্র, পাশাপাশি রামাল্লাহ, পশ্চিম আল-কুদস এবং হাইফায় সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করা হয়েছে।

ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত পঞ্চম নৌ নৌবহরের সদর দপ্তরও আইআরজিসির প্রচণ্ড আক্রমণের মুখে পড়েছে বলে জানা যায়।

আইআরজিসি তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত শক্তিশালী আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬