প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী রিকশাচালক          

১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ AM
মকবুল হোসেন ও নুর মোহাম্মদ

মকবুল হোসেন ও নুর মোহাম্মদ © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকবেন গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন এবং গণ-অভ্যুত্থানে ফার্মগেটে শহীদ নাফিজের নিথর দেহ বহনকারী রিকশাচালক নুর মোহাম্মদ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন। বন্দুকের নলের সামনে দু-হাত মেলে বুক চিতিয়ে সটান দাঁড়িয়ে থেকে আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করে অভ্যুত্থানের পথ দেখিয়েছেন। 

অপরদিকে, স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে ওঠা নাফিজ মাকে একটু বাইরে থেকে ঘুরে আসার কথা বলে আন্দোলনে গিয়ে ঘরে ফিরেছেন শহীদ হয়ে।

বিবেকবান এমন কোন ব্যক্তি আছে, যাকে দৃশ্যটি কাঁদায়নি! রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিজের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো তার মাথা, অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে একজন রিকশাচালক প্যাডেল চেপে তাকে নিয়ে ছুটছেন হাসপাতালে।

নাফিজ তখনও জীবিত ছিল। পুলিশ টুকরিতে করে আহত গুলিবিদ্ধ নাফিজকে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, বাট আশপাশে কোথাও ম্যানহোলের ঢাকনা খুঁজে না পেয়ে পরে পুলিশ বক্সে ঢুকিয়ে পোড়াতেও চেষ্টা করে। 

ক্যামেরায় এসব দৃশ্যে উঠে না আসলে এবং রিকশা ড্রাইভার নুর মোহাম্মদের সন্ধান না পাওয়া গেলে হয়ত জানাই সম্ভব হতো না কী বর্বরতা গিয়েছিল নাফিজের দেহের ওপরে।

প্রধানমন্রী তারেক রহমান সেই বীর রিকশাচালক নুর মোহাম্মদকে স্মরণ রেখেছেন, সঙ্গে আবু সাঈদের সম্মানিত পিতাকেও রেখে সংসদ অধিবেশন আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পরিকল্পনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬