‘১১’ গোলে হারল ভারত

০৭ মার্চ ২০২৬, ০৮:০১ PM
ভারত-জাপান ম্যাচ

ভারত-জাপান ম্যাচ © এএফসি

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে ভারতকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল জাপান। হিনাতা এবং রিকার হ্যাটট্রিকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে ভারতীয়দের উড়িয়ে শেষ আটে উঠেছে জাপানের মেয়েরা।

এই জয়ে ২ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান জাপানের। অন্যদিকে টেবিলের দুইয়ে আছে চায়নিজ তাইপে। সমান ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। এ ছাড়া সমান ম্যাচে সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তিনে আছে ভিয়েতনাম। তবে ২ ম্যাচ শেষেও অধরা জয়ের দেখা পায়নি ভারত। 

শনিবার (৭ মার্চ) পার্থে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জাপানের মেয়েরা। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দেখা পেয়ে যায়। দলকে লিড এনে দেন ইউসুজি ইয়ামোতো। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।

ম্যাচের প্রথমার্ধে আরও তিনবার জালের দেখা পায় জাপান। এর মধ্যে হিনাতা মিয়ানজাওয়ার পা থেকেই আসে দুটি গোল। এ ছাড়া প্রথমার্ধের শেষ ও পঞ্চম গোলটি করেন কিকো সেইকে।

বিরতি থেকে ফেরার পর আরও আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে জাপান। ৪৭তম মিনিটেই গোলের দেখা পেয়ে যান উয়েকি রিকো। ৪ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলের দেখাও পেয়ে যান তিনি।

ম্যাচের ৫৫তম মিনিটে জাল ছুঁয়ে ব্যবধান ৮-০'তে নেন সেইকো। ৬২তম মিনিটে ব্যবধান আরেকধাপ বাড়িয়ে নেন হিজিকাতা। 

এরপর ৬৫তম মিনিটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রিকো। এ ছাড়া ৮২তম মিনিটে জাপানের হয়ে দ্বিতীয়জন হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াজাওয়া। শেষদিকে আর কোনো গোল না হওয়ায় ১১-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।

‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬