মোবাইলে যেভাবে দেখবেন হামজাদের ম্যাচ

০৯ অক্টোবর ২০২৫, ০৬:০০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

হংকং-চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলাদেশ। আজ জিতলেই ৪৬ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের। যে কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান অবস্থান বাংলাদেশের। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। আর বাংলাদেশের সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানীতে ভারত। একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলতে সরাসরি সুযোগ পাবে।

এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হাত মিলিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলোর অফিসিয়াল ওটিটি পার্টনার তারা। ফলে, বঙ্গোতে সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। আজ হংকং-চায়নার বিপক্ষে এবং আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে লাল-সবুজেরা।

তবে ম্যাচগুলো দেখতে সমর্থকদের সাবস্ক্রিপশন ফি গুণতে হবে। যেকোনো একটি ম্যাচের সাবস্ক্রিপশন ফি ২৫ টাকা, আর দুটি ম্যাচের প্যাকেজ ৪৫ টাকা।

বাংলাদেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলেও ম্যাচগুলো দেখা যাবে। টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে এই ম্যাচ দুটি দেখা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬
মহাকাশে ধান লাগিয়ে চমক দেখাল চীন 
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
  • ১২ আগস্ট ২০২৬