অস্ট্রেলিয়ায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাহার করলেন ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক

১৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ PM
অধিনায়ক জোহরা ঘানবারি

অধিনায়ক জোহরা ঘানবারি © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশ নেওয়া ইরানি নারী ফুটবল দলের অধিনায়ক জোহরা ঘানবারি দেশটিতে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১৫ মার্চ) আশ্রয়ের আবেদন পরিহার করেন জোহরা,খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়া থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হবেন জোহরা। এর মাধ্যমে তিনি দলের পঞ্চম সদস্য হিসেবে বিদেশের মাটিতে আশ্রয়ের সিদ্ধান্ত থেকে সরে আসলেন।

গত কয়েক দিনে আগে দলের আরও তিন খেলোয়াড় এবং একজন ব্যাকরুম স্টাফ একইভাবে তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে মালয়েশিয়া পৌঁছান। তবে কী পরিস্থিতিতে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া ইরানি অ্যাথলেটদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে দেখা গেছে।

মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরানের কর্তৃপক্ষ বিদেশে অবস্থানরত অ্যাথলেটদের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে থাকে। কোনো খেলোয়াড় যদি পক্ষত্যাগ করেন বা সরকারের বিরুদ্ধে মুখ খোলেন, তবে দেশে থাকা তাদের আত্মীয়স্বজনদের হুমকি দেওয়া কিংবা পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার ভয় দেখানো হয়। ধারণা করা হচ্ছে, এমনই কোনো চাপের মুখে পড়ে জোহরা ঘানবারি ও তার সতীর্থরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬